Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্রিশালে আলোচিত দুই ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

Nuri JahanbyNuri Jahan
৭:১৮ pm ০৯, নভেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

এনামুল হক,

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে আলোচিত দুটি ধর্ষণ মামলার প্রধান দুই আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। তারা হলো—‘মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ’ মামলার আসামি আকমল হোসেন (৩৮) এবং ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ মামলার আসামি আলাল উদ্দিন (৩৮)।

র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানি জানায়, শনিবার (৮ নভেম্বর) রাতে সাভার থানার রাজবাড়ী এলাকায় র‌্যাব-৪ এর সহযোগিতায় আকমলকে এবং ত্রিশালের ধানীখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। গত ১৮ অক্টোবর ভোরে গৃহবধূকে মুখ চেপে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন আকমল।

পরে ভুক্তভোগী ২৭ অক্টোবর মামলা করেন (নং–৩০/২৫, ধারা ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন)। অন্যদিকে, স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন আলাল উদ্দিন। সর্বশেষ ১৩ অক্টোবর রাতে ভুক্তভোগীর নিজ বাড়িতে গিয়ে আবারও ধর্ষণ করেন তিনি।

ময়মনসিংহ র‍্যাবের সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “র‍্যাব অভিযুক্ত দু’জনকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা তাদের জেলহাজতে প্রেরণ করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম