Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার বিদ্যুৎস্পৃষ্ট

Taslima TanishabyTaslima Tanisha
১:২৩ pm ১৯, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজধানী
A A
0

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে আগুন নেভানোর সময় দুই ফায়ার সার্ভিস কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহতরা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। আহত অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, ফায়ার ফাইটাররা পানির পাইপের সংযোগ দিতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক নিশ্চিত করেছেন, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ একটি গোষ্ঠী বৃহস্পতিবার গভীর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগ চালায়। সেই আগুন নেভানোর কাজের সময় এই দুর্ঘটনা ঘটেছে।

বর্তমানে প্রথম আলো কার্যালয় ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ কাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম