এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত দুই শিক্ষককে জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষনে অংশ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষক দেড় বছর আগে এবং আরেকজন শিক্ষক মারা যান ৪ মাস পূর্বে।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার চরমাগুরীহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল করিমকে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে প্রশিক্ষনে অংশগ্রহনের জন্য চিঠি দেওয়া হয়। অথচ তিনি দেড় বছর আগে মারা যান।
একইভাবে পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আকা, তিনি চার মাস আগে মৃত্যুবরণ করেন।তাকেও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে প্রশিক্ষনের জন্য চিঠি দেওয়া হয়।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান,ভুলবশত মৃত দুই ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে তালিকাভুক্ত হয়। বিষয়টি সংশোধন করে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।

