Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

Tanazzina TaniabyTanazzina Tania
২:২২ pm ২১, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

দীর্ঘ নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হতে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তাঁর যাত্রা এবং নিরাপত্তাকে কেন্দ্র করে নজিরবিহীন সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

তারেক রহমানকে বহনকারী নির্ধারিত ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা হলেন:

মো. সওগাতুল আলম সওগাত (জুনিয়র পার্সার)

জিনিয়া ইসলাম (ফ্লাইট স্টুয়ার্ডেস)

কেন এই অপসারণ? বিমান ও গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে, সম্প্রতি এই দুই কেবিন ক্রুর সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, তাঁরা নিয়মিতভাবে শেখ পরিবারের সদস্যদের ভিআইপি ফ্লাইট পরিচালনা করতেন। ভিআইপি যাত্রী (তারেক রহমান) ও তাঁর পরিবারের সদস্যদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতেই গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে যুক্ত করা হয়েছে।

যাত্রা: লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্লাইটটি রওনা হবে। ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ঢাকা নামার আগে ফ্লাইটটি সংক্ষিপ্ত সময়ের জন্য সিলেটে যাত্রাবিরতি করতে পারে বলে জানা গেছে।

বিএনপি রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাঁর জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজন করছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। তাদের যাতায়াতের সুবিধার্থে বিএনপি সাতটি রুটে বিশেষ ট্রেন ভাড়ার আবেদন করেছে। এদিকে, বিমানবন্দরে ২,০০০ পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানা গেছে।

Tags: তারেক রহমানবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম