Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

Tanazzina TaniabyTanazzina Tania
৯:১২ pm ২০, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহ ও প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পৃথক স্থান থেকে  ঝুলন্ত অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো পৌর শহরের মসজিদ পাড়ার জাহের মিয়ার ভাড়াটিয়া মো: লুৎফুর মিয়ার ছেলে মো: ইয়াসিন মিয়া (১৭)  ও ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের প্রবাসী জাহেদ মিয়ার স্ত্রী নাহিদা আক্তার(১৯)। সোমবার দুপুরে পৌর শহরের মসজিদ পাড়া এলাকা থেকে কিশোর ইয়াসিন ও রানীখার গ্রাম থেকে গৃহবধু নাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ইয়াসিন এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই মেয়ে নানা ভাবে তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। এতে সে মানসিক যন্ত্রণায় ভোগছিল।
পৌর শহরের মসজিদ পাড়ার নিহত ইয়াসিনের মা হেনা বেগম বলেন, এক মেয়ের সাথে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা কাবিন চেয়েছিল। আমার ছেলে বেকার সে এত টাকা কোথা দিবে। এসব কারণে সে মানসিক যন্ত্রণায় ছিল। গতরাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। মেয়ে তাকে কি বলেছে জানি না। সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচানো অবস্থায় সে ঝুলছে।

এদিকে পারিবারিক কলহে নাহিদা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত নাহিদা আক্তার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের শরিফুল ইসলামের কন্যা। তার বাবার বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নাহিদার স্বামী জাহেদ দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকেন। পরিবারের উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নাহিদা।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, পৃথক স্থানে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন কিশোর ছেলেটি প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য থেকে এ আত্মহত্যা করেছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম