Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে ডাকাতির প্রস্ততিকালে দেশিয় অস্ত্রসহ দুই জন আটক

Taslima TanishabyTaslima Tanisha
৫:১৭ pm ০৮, নভেম্বর ২০২৫
in অপরাধ
A A
0

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

আটককৃতরা হলেন খুলনা জেলার কয়রা থানার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র বেল্লাল হোসেন এবং খুলনার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর পুত্র আযহারুল ইসমাল খান জাহান। এবিষয়ে শ্যামনগর থানায় উপপরিদর্শক অভীক বড়াল বাদী হয়ে গতকাল শুক্রবার ৪/৫ জন অজ্ঞাতসহ আটককৃত দুই জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন।

এজাহারে উপপরিদর্শক অভীক বড়াল উল্লেখ্য করেন তিনি সহ উপপরিদর্শক ওয়ালিউর রহমান এবং অনুপ চক্রবর্তী শ্যামনগর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করার সময় শুক্রবার (৭ নভেম্বর)আনুমানিক রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের চৌদ্দরশী ব্রীজে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্যামনগর থানাধীন গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামস্থ আলী হায়দার এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর আটককৃত ব্যক্তিদ্বয়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়।

প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্স সহ রাত অনুমানিক ১১ টা ৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে রাত ১১ টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পায়ে তারা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। অতঃপর সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয় এবং অন্য অজ্ঞাতনামারা রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে থেকে আটককৃত দুই জনের হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ থেকে দুটি হাতল বিহীন লোহার কুঠার, একটি কাঠের বাটযুক্ত লোহার হাতুড়ী, সাতটি ছিদ্রযুক্ত স্কায়ার লোহার রড, পাঁচটি ছিদ্রযুক্ত লোহার পাত, পনেরটি স্প্রিং, দশটি লোহার ড্রিল বিট জব্দ করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় তাহারা ডাকাতি করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি গ্রহণ করতেছিল।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন আটককৃত ব্যক্তিদ্বয়ের নামে কয়রা ও দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম