Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে জলমহালে শাসন-শোষণ: ধ্বংস হচ্ছে দেশি মাছের প্রজনন

Bangla FMbyBangla FM
১২:৫৯ pm ২৮, মে ২০২৫
in কৃষি
A A
0

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে জলমহাল, নদী-হাওর, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ে মা মাছ ও পোনা মাছ শিকারের ফলে দেশীয় মাছের প্রজনন ও বংশ বিস্তারে সংকট সৃষ্টি হয়েছে। যথাযথ নিয়ন্ত্রণ ও নজরদারির অভাবে মাছের অভয়াশ্রমগুলো কার্যত নামমাত্র রয়ে গেছে।

বিশেষ করে উপজেলার সাদিখাল, লোম বিল, জাপার খালসহ নানা জলাশয়ে দিনরাত নৌকায় করে জেলেরা বড়শি ও নানা ধরনের জাল ফেলে অবাধে মাছ ধরছেন। বাজার ও আড়তে এসব মাছ খোলামেলাভাবেই বিক্রি হচ্ছে।

মৎস্য অফিসের তথ্যমতে, উপজেলার আটটি ইউনিয়নে ২৮টি তালিকাভুক্ত জলমহালসহ বহু খাল-বিল ও নদী রয়েছে। তবে এসব জলমহাল ইজারা নিয়ে স্থানীয় প্রভাবশালীরা মৎস্যজীবী সমিতির নাম ব্যবহার করে শাসন ও শোষণ চালিয়ে যাচ্ছেন। বর্ষা মৌসুমে মা মাছ কম পানির দিকে এসে প্রজননের চেষ্টা করে, কিন্তু অবাধ মাছ ধরায় সেই প্রক্রিয়াই বাধাগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, মাছ ধরতে জেলেরা কারেন্ট জাল, চায়না দোয়ারী, টানা জাল, লোহার সুচালো কুচা, বাঁশের ফাঁদসহ বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করছেন। ফলে দেশীয় মাছের বংশ রক্ষা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাছলিম বলেন, “জনবল ও বাজেট ঘাটতির কারণে অভয়াশ্রম রক্ষা কার্যক্রম জোরালোভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। সঠিক ব্যবস্থাপনার আওতায় আনলে এখানকার মাছ রপ্তানিযোগ্য হতো এবং দেশ বৈদেশিক মুদ্রা আয় করতে পারত।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, “নদী-হাওর ও বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মা মাছ ধরা থেকে জনগণকে নিরুৎসাহিত করা হচ্ছে। মাছের বংশ বিস্তারে সবাইকে আরও সচেতন হতে হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, মাছের প্রজনন মৌসুমে নির্দিষ্ট সময় দেশীয় মাছ ধরা নিষিদ্ধ করে প্রশাসনিকভাবে কঠোর নজরদারি চালালে দেশীয় মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম