Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

Bangla FMbyBangla FM
৩:২৬ pm ৩০, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করা হয়।

শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আগের রাতেই গরু জবাই করে প্রায় ৩,০০০ মানুষের জন্য খাবার প্রস্তুত করা হয়। রাতভর রান্নার কাজ চলে নেতাকর্মীদের অংশগ্রহণে। আজ দুপুর ১২টা থেকে সেই খাবার সাধারণ মানুষ এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,
“১৯৮১ সালের ৩০ মে দেশি-বিদেশি চক্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ তার ৪৪তম শাহাদাতবার্ষিকী। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি তার গণতান্ত্রিক রাজনীতির চর্চা, উৎপাদন-ভিত্তিক অর্থনীতি, কৃষক ও শ্রমিক বান্ধব নীতিমালাকে।”

বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণে পথনির্দেশনা হয়ে উঠেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

  • জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া
  • আহ্বায়ক কমিটির সদস্য ও সদ্য সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি
  • আহ্বায়ক কমিটির সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান

অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম