Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

Bangla FMbyBangla FM
১:১২ pm ০৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি:
“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫।

মঙ্গলবার (৩ জুন) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “তামাক শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বরং পুরো সমাজের জন্য একটি ভয়াবহ হুমকি। এটি ক্যানসার, হৃদরোগ ও শ্বাসকষ্টসহ বহু প্রাণঘাতী রোগের অন্যতম কারণ। ধূমপানের পাশাপাশি গুল, জর্দা, খৈনি ও চিবানো তামাকজাত দ্রব্যও সমানভাবে ক্ষতিকর। আমাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজজুড়ে সচেতনতা বাড়িয়ে আগামী প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষা করা।”

তিনি আরও বলেন, “উপজেলাকে তামাকমুক্ত করতে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Tags: বিশ্ব তামাক মুক্ত দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম