Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৮ ঘণ্টায় উন্মোচিত আনজুম হত্যার রহস্য

Bangla FMbyBangla FM
১১:২৩ am ১৬, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যার রহস্য মাত্র ১৮ ঘণ্টায় উন্মোচন করেছে পুলিশ। পাশবিক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ভিকটিমের প্রতিবেশী মো. জুনেল মিয়াকে (৩৯)।

পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন সোমবার (১৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, ১২ জুন সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় আনজুম। ১৪ জুন বিকেলে বাড়ির পাশের ঝোপে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, অভিযুক্ত জুনেলের মোবাইলে পর্নো কনটেন্ট দেখার রেকর্ডসহ নানা সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে জুনেল হত্যার দায় স্বীকার করেন।

জুনেল জানায়, আনজুমকে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিল এবং সম্পর্ক গড়ার চেষ্টা করছিল। ঘটনার দিন প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে। চিৎকার করলে পেছন থেকে জাপটে ধরে গলা চেপে অচেতন করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রমাণ লোপাটে আনজুমের স্কুলব্যাগ, বই, বোরখা ও জুতা ফেলে দেয়।

পুলিশ তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্থান ও আলামত উদ্ধার করেছে। মামলাটি বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন, এবং অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে ছিল যৌন বিকৃতি ও নৃশংস মানসিকতা।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম