Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে ১ কোটি ৪২ লক্ষ টাকার স্বর্নের বারসহ আটক ২

Bangla FMbyBangla FM
৩:৪২ pm ১৫, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0


জেলা সংবাদদাতা:

যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ০৮ টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ তারিখ ০৪:৪৫ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এর রাস্তার উপর হতে ০২ জন আসামীসহ প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ০৮(আট) টি স্বর্ণের বার, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক আটক করে। আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ আবু সাঈদ (২৭), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-ঘিবা দক্ষিণ, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর, (২) মোঃ মহিনুর রহমান (৩১), পিতা-মোঃ শাহাজান, গ্রাম-ঘিবা, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ১,৪১,৮৩,৩৪০/-(এক কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশত চল্লিশ) টাকা, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৩৩,৫০০/-(তেত্রিশ হাজার পাঁচশত) টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ১,৪২,১৬,৮৪০/-(এক কোটি বিয়াল্লিশ লক্ষ ষোল হাজার আটশত চল্লিশ) টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম