Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন পর্যবেক্ষণে নতুন নীতিমালা, বাতিল আগের সব সংস্থা, ভোটার তালিকা সংশোধনে নতুন সুযোগ

Bangla FMbyBangla FM
২:৪৯ am ১৮, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0


নির্বাচনে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী, আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগের তিনটি জাতীয় নির্বাচনে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন দেওয়া সংস্থাগুলোকেও ভবিষ্যতে নিবন্ধন দেওয়া হবে না।

ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানিয়েছেন, নতুন নীতিমালার আলোকে শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে নতুন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

নতুন নীতিমালায় পর্যবেক্ষকদের বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ বছর করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে বাড়িয়ে এইচএসসি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত সংস্থা নির্বাচনের আগের দিন, ভোটের দিন ও পরের দিন পর্যন্ত তিনদিন পর্যবেক্ষণের সুযোগ পাবে। নির্বাচন শেষে সাত দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নিয়মও রাখা হয়েছে।

এদিকে, ভোটার তালিকা সংশোধনে বড় ধরনের পরিবর্তন এসেছে। ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’–এর খসড়ায় উপদেষ্টা পরিষদ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আগে কিংবা যৌক্তিক সময়ে যারা ১৮ বছর পূর্ণ করবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

নতুন এই আইনের ফলে প্রায় ৬০ লাখ নাগরিক আগাম ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে ইসি। আগে প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা ও ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতো। ফলে অনেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতেন।

নতুন আইন ও নীতিমালাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিতর্কও তৈরি হয়েছে। কিছু অভিজ্ঞ পর্যবেক্ষক সংস্থা এটিকে ‘নিবন্ধনের রাজনীতি’ বললেও, নির্বাচন সংস্কার কমিশনের মতে, বিতর্কিত সংস্থাগুলোকে বাদ দেওয়া একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত।

Tags: নির্বাচন কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম