Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্নীতির অভিযোগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা

Bangla FMbyBangla FM
১২:৪৩ pm ২৯, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0


প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সাংস্কৃতিক বিষয়কমন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ জুলাই) এ মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন। এ ছাড়া তাঁর নামে খোলা ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৮৫ কোটি ৭২ লাখ টাকার বেশি জমা এবং ৭৩ কোটি ৫ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যার মোট পরিমাণ ১৫৮ কোটি ৭৮ লাখ টাকা—যা সন্দেহভাজন লেনদেন হিসেবে বিবেচিত।

এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই মামলাটি করা হয়েছে।

Tags: আসাদুজ্জামান নূরদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম