Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতের চাল ও কানাডার সারের ওপর ট্রাম্পের নতুন শুল্কের হুমকি

Taslima TanishabyTaslima Tanisha
৭:১৭ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনে ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য ১,২০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। এ সময় তিনি সম্ভাব্য নতুন শুল্কের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

কানাডার সারের বিষয়ে ট্রাম্প বলেন, “কানাডা থেকে নিয়মিত প্রচুর পরিমাণে সার আমদানি হচ্ছে। এত বেশি যে আমাদের নিজস্ব সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন উৎপাদিত সারের বাজার রক্ষার জন্য সম্ভবত কানাডার ওপর উচ্চ শুল্ক আরোপ করতে হবে।”

জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ভারতের চাল মার্কিন খুচরা বাজারে প্রভাব ফেলছে। সমস্যার সমাধান সহজ—শুল্ক আরোপ করলেই বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “কৃষকরা যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড। বছরের পর বছর ধরে উপেক্ষিত থাকার কারণে তাদের উন্নতি ধীরগতিতে হয়েছে। এই প্রণোদনা এখন দেওয়া সম্ভব হয়েছে আমাদের শুল্কনীতির কারণে। নতুন শুল্কনীতি কেবল অর্থ উপার্জনের জন্য নয়, বরং দেশীয় পণ্য, কৃষি ও শিল্প রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম