যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ভারত সফরে যাচ্ছেন না। চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’ শীর্ষক ওই বিশ্লেষণে জানানো হয়, গত ১৭ জুন ট্রাম্প মোদিকে ফোনালাপে সফরের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে সেই পরিকল্পনা কার্যকর নেই।
গত কয়েক মাসে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কের অবনতি হয়েছে। ট্রাম্প বারবার দাবি করেছেন, ভারত-পাকিস্তান সংঘাত থামাতে তিনি মধ্যস্থতা করেছেন। পাকিস্তান সেই দাবি মানলেও ভারত তা অস্বীকার করেছে। এ বিষয়েই সাম্প্রতিক ফোনালাপে দুই নেতার মধ্যে তিক্ততা দেখা দেয়।
এ ছাড়া ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ভারতের কিছু পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ হওয়াও সম্পর্কের অবনতির আরেকটি বড় কারণ।

