Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা: ইউএনও ইসলাম উদ্দিন

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫২ pm ১৮, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

দেওয়ান মাসুকুর রহমান,বিশেষ প্রতিনিধি |

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেছেন, “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা মূখ্য ভূমিকা পালন করে। শুধু প্রথাগত সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা।”

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা’ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, অভিভাবক হুমায়ুন রশীদ রাজু (পুলিশ), অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আবুল হোসেন, অভিভাবক দাউদ নবী (পুলিশ), রিপন হোসেন ও লাকি আক্তার।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিনের শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন, দৈনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন।

স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, শাহেদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, জয়া রবি দাস, তহাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা এবং নুরজাহান আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (গভ. রেজি. নং-এস-১০২৮/৯৮) কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে তিন শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন আরও বলেন, একজন মানুষের সব শেষ হয়ে গেলেও জ্ঞান শেষ হয় না। তাই নিজেকে বিকশিত করার জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই। আমরা যদি আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি, তাহলে আমরা অচিরেই শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। জ্ঞানার্জন করে তোমরা আলোকিত মানুষ হও। তোমরা যদি এখন থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করো, তাহলে সফলতা তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে।

সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির বলেন, আমরা কেবল গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে বদ্ধপরিকর। সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে আপনার সন্তন গড়ে উঠবে আদর্শ ও আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে। ২০১৭ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রতি বছরই জিপিএ-৫, ট্যালেন্টপুলসহ শতভাগ পাশের রেকর্ড। কো-কারিকুলাম অ্যাক্টিভিটি, ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়সহ পড়ালেখার মানদণ্ডে ইতোমধ্যে উপজেলায় পাঠদানে সেরা স্বীকৃতি অর্জন করে অভিভাবক মহলে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম