Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলের সমাহার ঘেরা কাপ্তাইয়ে ওয়াগ্গা -সাপছড়ি বৌদ্ধ বিহার

Bangla FMbyBangla FM
১০:৪১ am ২৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা রাঙ্গামাটি: 

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি বৌদ্ধ বিহারটি ১৯৯৩ সালে স্থাপন করা হয়। রুপাধন তনচংগ্যা ও রত্নসেন তনচংগ্যা এর দানকৃত  ১ একর ভূমিতে বিহারটি শুরতেই ছন ও মৌলি বাঁশের বেড়া দিয়ে তৈরি পরে মাটির তারপর পাকা ভবন রুপান্তর করা হয়। উঠতেই বিহারের সামনে মোম বাতি ও আগর বাতি প্রজ্জ্বলন ঘর। এখানে  বিহারে আগত পূণার্থীগণ নিজের ও পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় বৌদ্ধের উদ্দেশ্যে মোম বাতি ও আগর বাতি প্রজ্জ্বলন করে থাকেন। এর পরে  বিহারের  পূর্ব কোণে রয়েছে সীমাঘর।বিহারের উত্তর কোণে নতুন করে তৈরি করা হয়েছে লাভী শ্রেষ্ঠ সিবলী অর্হত বৌদ্ধমুর্তি ও মার বিজয়ী অর্হত বৌদ্ধমুর্তির ঘর। এই প্রতিমূর্তির কিছু বিশেষত্ব আছে লাভী শ্রেষ্ঠ সিবলী অর্হতকে পূজা করলে ধন- সম্পদের অভাব হয় না। মার বিজয়ী অর্হতকে পূজা করলে  দুঃখ -দূর্দশা হতে রেহাই পাওয়া যায়। পুরো বিহার স্থান জুড়ে রয়েছে ফল ও ফুলের সমাহার রং-বেরঙের নানা ফুল। একটু সামনে এগোতে মোমবাতি প্রজ্জলন ঘরের  চারদিকে দৃষ্টিনন্দন নানারকম ফুল শোভা পাচ্ছে।  আশেপাশে যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র ও বর্ণাঢ্য ফুলের সমারোহ। সমগ্র বিহার  ঘুরে আরও দেখা গেছে, বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন টবে সাজানো ফুলের বাগান।সাপছড়ি বৌদ্ধ বিহার কমিটি সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা বলেন,আমাদের বৌদ্ধ বিহারে বৈচিত্র্য আনার প্রচেষ্টা চলছে। এর মধ্যে তৈরি হয়েছে লাভী শ্রেষ্ঠ শিবলী অহর্ত বৌদ্ধ 

মূর্তি ও মার বিজয়ী উপ-গুপ্ত অহর্ত বৌদ্ধ মূর্তি  । সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান,এলাকার  দায়ক-দায়িকা, সমাজের বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তির অর্থায়নে এটি তৈরি করা হয়েছে।বর্তমান বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভিক্ষু ও সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা বিহারের এলাকায় বিভিন্ন ধরনের বাগান বিলাস এবং চল্লিশ প্রজাতির ফুলের চারা রোপন করা হয়। যেসব ফুলের শোভা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে, মুন লাইট জুয়েল, বাটার কার্প,রিফাল গেন্স,কপি বাটিক, গেইছা, চাকুরা, কোরাল মাসুরী,জবা, অলোকানন্দ,হাসনা হেনা,মাধবীলতা, রঙ্গন ইত্যাদি ।প্রতিদিন প্রকৃতির সুশোভিত সবুজ বিহারে ঘুরতে আসেন সব বয়সের দর্শনার্থী ও পূর্ণাথীদের

বিশেষ করে তরুণ-তরুণীরা। প্রকৃতির টানে ব্যস্ত সময়ে একটু অবসরে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন এখানে। যেখানে প্রকৃতির মধ্যে যুক্ত হয়েছে এই ফুলের বাগান।

প্রার্থনা  করতে আসা দায়ক-দায়িকা জানান, ফুল দেখে মনটা হালকা হয়ে গেছে এবং রঙবেরঙে সাজানো  ফুল দিয়ে পূজা করেছি

 বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছি ছবিও তুলেছি।প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। পাহাড়ের উপরে এমন দৃশ্য যে কারো মন ভালো করে দেয়। 

কথা হয় বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভিক্ষু’র সাথে তিনি বলেন,গতানুগতিকতা থেকে বেরিয়ে গেট থেকে শুরু করে,বিহারের আশে পাশে শুরু করে ভেতরের অংশ সাজানো গোছানো ও পরিপাটি করে রাখার চেষ্টা করছি। বিহারের আনাচে-কানাচে ফুলগাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করেছি। এখানে স্থানীয় মানুষ এমনকি বিভিন্ন জায়গা থেকেও লোকজন দেখতে আসছেন।এসব সৌন্দর্য মানুষের মনকে আনন্দিত করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম