Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে জালের ব্যবসায় ধস: নিষিদ্ধ চায়না জাল ও পানির সংকটে দিশেহারা জাল ব্যবসায়ীরা

Bangla FMbyBangla FM
৩:৩৪ pm ০৭, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0


মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী জালের বাজারে নেমে এসেছে চরম সংকট। দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে নদী-নালা, খাল-বিল পানিশূন্য হয়ে পড়েছে। ফলে মাছ ধরা কার্যত বন্ধ হয়ে গেছে। এর ওপর নিষিদ্ধ চায়না জালের অবাধ ব্যবহারে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় জাল ব্যবসায়ীরা।

স্থানীয় জেলেদের অভিযোগ, পানির অভাবে এখন আর আগের মতো মাছ ধরা যাচ্ছে না। আর যেটুকু মাছ ধরা পড়ে, তাও ধরা পড়ছে চায়না জালে—যা খুব সূক্ষ্ম হওয়ায় ডিমওয়ালা ও ছোট মাছ ধরে ফেলছে। এতে মাছের প্রজনন চক্র নষ্ট হচ্ছে এবং দিন দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে।

জাল ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, “আমি ২৫-৩০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এবার পানি না থাকায় কেউ জাল কিনছে না। আর যেটুকু বিক্রি হতো, সেটাও চায়না জালের কারণে বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে চায়না জালের আমদানি ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় প্রাকৃতিক দুর্যোগ এবং অবৈধ জালের কারণে গোপালপুরের ঐতিহ্যবাহী জাল শিল্প ধ্বংস হয়ে যাবে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, “চায়না জাল সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, জনসচেতনতা বাড়ানো এখন জরুরি।”

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম