Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি নাসির উদ্দিন

Bangla FMbyBangla FM
৭:১৩ am ২১, জুন ২০২৫
in জাতীয়
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের সহযোগিতা ছাড়া দেশে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তিনি বলেন, “যতই কমিশনের স্বাধীনতা থাকুক, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের সহায়তা ছাড়া নির্বাচন পরিচালনা করা যাবে না।”

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, নির্বাচন ঘিরে কমিশনের একটি নির্ধারিত কর্মপরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হতে পারে। রোডম্যাপ না বললেও এটি একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা বলেই তিনি অভিহিত করেন।

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সঠিক সময়েই সিডিউল ঘোষণা করা হবে। তখন সবাই জানতে পারবেন। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ভাবেই যোগাযোগ আছে এবং থাকবে।”

এসময় তিনি সব পর্যায়ের কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্য সদস্য, ইসি সচিব এবং এনআইডি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: সিইসি নাসির উদ্দিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম