Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের সিংগাইরে প্রান্তিক কৃষকদের মাঝে গাম বুট বিতরণ

Bangla FMbyBangla FM
৮:৩১ am ১২, জুলাই ২০২৫
in কৃষি
A A
0


মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হিউম্যানিটি বেয়ন্ড ব্যারিয়ারস এবং মডেল লাইভস্টক এডভান্সডমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে সর্পদংশন সুরক্ষা সরঞ্জাম গাম বুট বিতরণ করেছে ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর গ্রামের কৃষকদের মাঝে “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিংগাইর” শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।
ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনেয় পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বক্তব্য রাখেন।
বক্তব্যে সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, এই প্রকল্পের লক্ষ্য হলো প্রকল্পাধীন তিনটি ইউনিয়নে সর্পদংশনে মৃত্যুহার কমিয়ে আনা। কৃষকদের মাঝে সর্পদংশন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনমের সহজলভ্যতা নিশ্চিত করা।
সংগঠনের জাবি শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের অনেক কৃষকরা সচেতনতার অভাবে সাপের কামড়ের শিকার হচ্ছেন এবং মারা যাচ্ছেন। শুধুমাত্র কিছু সুরক্ষা সরঞ্জাম যেমন গাম বুট ব্যবহারের ফলে কৃষকরা সাপের কামড় থেকে বাঁচতে পারে এবং মৃত্যুহার কমানো যেতে পারে। এজন্য আজকে আমরা এখানে এসেছি।
এসময় “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিংগাইর” প্রকল্পের সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল কবির, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম