Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদকমুক্ত-মানবিক সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অনেক এস.এ. জিন্নাহ কবীর

Bangla FMbyBangla FM
৭:৩৪ am ১৩, জুলাই ২০২৫
in সংগঠন
A A
0

এস কে রাসেল দৌলতপুর, (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বঙ্গতাজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উলাইল প্রিমিয়াম ফুটবল লিগ-২০২৫ এর ফাইনাল ম্যাচে গ্রীন বাংলা পাওয়ারটেক ২-০ গোলে মেসার্স হারুন এন্টারপ্রাইজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৩:৩০টায় বঙ্গতাজ স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন নেতা, বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলার একমাত্র ধানের শীষের কান্ডারি জনাব এস. এ. জিন্নাহ কবীর।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফুটবল আমাদের প্রাণের খেলা। এই খেলার মাধ্যমে যুব সমাজ যেমন সুস্থ থাকে, তেমনি সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। আজকের এই ফাইনাল ম্যাচ অত্যন্ত চমৎকার হয়েছে। দুই দলই দারুণ খেলা উপহার দিয়েছে। বিজয়ী দলকে অভিনন্দন এবং যারা হারলো, তাদের হতাশ হওয়ার কিছু নেই। তারা আরও ভালো করে পরবর্তী টুর্নামেন্টে ফিরে আসবে। আমি আশা করি, বঙ্গতাজ স্পোর্টিং ক্লাব ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে এবং আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।”

বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানারআপ দলের জন্য ২১ ইঞ্চি এলইডি টিভির ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. আ. খালেক শিকদার, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদ বিএসসি, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. বুলবুল আহম্মেদ গোলাপ, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আ. সালাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, সদস্য মোসলেম উদ্দিন এবং কলিয়া ইউনিয়ন যুবদলের নেতা আলতাফ, কবির ও বাবুল।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম