Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাণ্ডারিয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি-পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট

Bangla FMbyBangla FM
৯:৩২ am ০৫, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো:মনিরুজ্জামান,ভাণ্ডারিয়া, (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।

ভুক্তভোগী সৌদি প্রবাসী মো. আলা-আমীন আকনের (৪০) বাড়িতে ঘটেছে এ ঘটনা। ঘটনার সময় তার স্ত্রী মোসা. জেসমিন বেগম ও তাদের দুই সন্তান আব্দুল্লা আকন (১৭) ও নুসরাত জাহান (৯) ঘরে অবস্থান করছিলেন।

জেসমিন বেগম জানান, রাত ১১টা ৫০ মিনিটে ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে ৫ জন সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে এক ব্যক্তি ঘরে ঢোকে এবং ভেতর থেকে দরজা খুলে বাকিদের প্রবেশ করায়। তারা শর্টপ্যান্ট পরা ও খালি গায়ে ছিল এবং বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ডাকাতরা পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ঘরের মালামাল লুট করে।

এসময় ঘরের বাইরে আরও ২-৩ জনের চলাফেরা টের পাওয়া যায় বলে তিনি জানান। ডাকাতির পর দলটি সিএনজিচালিত যানবাহনে করে তুষখালীর দিকে পালিয়ে যায়।

লুট হওয়া মালামালের বিবরণ, স্বর্ণের চেইন ২টি (ওজন: আনুমানিক ১.৫ ভরি), মূল্য: ২,৩৫,০০০ টাকা, স্বর্ণের আংটি ২টি (ওজন: আনুমানিক ৮ আনা), মূল্য: ৬৫,০০০ টাকা, রূপার নূপুর ২ জোড়া (ওজন: আনুমানিক ১ ভরি), মূল্য: ৭,০০০ টাকা, অ্যান্ড্রয়েড মোবাইল ২টি, মূল্য: ৪০,০০০ টাকা, বিদেশি কম্বল ৭টি, মূল্য: ৩০,০০০ টাকা, নগদ অর্থ: ২,০০,০০০ টাকা, সবমিলিয়ে আনুমানিক ৫ লাখ ৭৭ হাজার টাকার মালামাল লুট হয়েছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম