Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কনকনে শীতে ত্রিশাল, অসহায়দের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

Nuri JahanbyNuri Jahan
১২:৫৯ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

এনামুল হক, ত্রিশল,ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। জেঁকে বসেছে শীত। হতদরিদ্র, ছিন্নমূল শিশু ও মুক্তিযুদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফত সিদ্দিকী।

গত কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ ও শীতের তীব্রতা বাড়ায় চাহিদা বেড়েছে শীতের পোশাকের। জমে উঠেছে শীত পোশাকের বাজারও। বাজারের পোশাকের দোকানগুলোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য খোলা স্থানে জমে উঠেছে গরিবের গরম কাপড়ের বাজার। ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। সকাল গড়াতেই সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি কাটছে না সারাদিনই। ফলে উপজেলার বিভিন্ন বাজারে এখন জমে উঠেছে শীতবস্ত্র কেনাবেচা।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শহরের রাস্তাঘাটে মানুষজন গায়ে চাদর ও সোয়েটার জড়িয়ে চলাফেরা করছে। স্থানীয় কাপড়ের দোকান, ফুটপাতের গরম কাপড়ের দোকান, এমনকি লেপ, কম্বলের ব্যবসায়ীর কাছেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেউ নিজের জন্য সোয়েটার বা জ্যাকেট কিনছেন, কেউ আবার পরিবারের ছোট সদস্যদের জন্য গরম কাপড় নিচ্ছেন।

থানার সামনের ব্যবসায়ী মজিবর বলেন, গত এক সপ্তাহ ধরে সকাল-সন্ধ্যায় প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আগের বছরের তুলনায় এ বছর শীতের কাপড়ের বিক্রি শীত পড়ার আগেই অনেক ভালো। প্রতিদিনই নতুন স্টক আনতে হচ্ছে।

অন্যদিকে ক্রেতা জোসনা বেগম বলেন, শীতটা হঠাৎ করেই নেমে এসেছে। বাচ্চাদের জন্য সোয়েটার কিনতে এসেছি, দাম কিছুটা বেশি লাগছে। তবুও কিনতেই হচ্ছে।

উপজেলার বিভিন্ন গ্রামেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে। কৃষকরা জানান, ভোরের কুয়াশায় ফসলের জমি সাদা হয়ে যাচ্ছে। সকালে মাঠে কাজ করতেও কষ্ট হচ্ছে। এদিকে দরিদ্র পরিবারগুলোর মধ্যে শীতবস্ত্রের সংকট দেখা দিতে শুরু করেছে। তারা সরকারি বা বেসরকারি সহায়তার আশায় দিন গুনছেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী বলেন, শীতের তীব্রতা বাড়ছে, আমরা ইতিমধ্যে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ শুরু করেছি। বারোটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার হতদরিদ্র, ছিন্নমূল শিশু ও মুক্তিযুদ্ধাদের মাঝে প্রথম চালানের দুই হাজার কম্বল বিতরন করে হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম