সমাজ সেবায় ক্ষুদ্রঋণ, ঘুচায় দৈন্য, আনে সুদিন দিনব্যাপি ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ০৫ জানুয়ারী (বুধবার) জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।
আর উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (রামগঞ্জ) আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (রায়পুর) মাজহারুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ। দিনব্যাপি প্রশিক্ষণে পল্লী সমাজ সেবা আরএসএস কার্যক্রমের প্রেক্ষাপট ও ক্রমবিকাশ,সামাজিক সচেতনতা ও দারিদ্র বিমোচনে ভূমিকা, গ্রাম নির্বাচন, গ্রাম জরীপ,২২ কলামের অডিট প্রতিবেদন প্রস্তত, সংরক্ষণ ও হালনাগাদকরণসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে ইউনিয়ন সমাজকর্মীসহ সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

