সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫-এর নিয়োগের লিখিত পরীক্ষা বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের দুটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল ৮টায় ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের যাচাই করে কেন্দ্রে প্রবেশ করানো হয়।
দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৩৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন,পিপিএম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পুলিশ সুপার প্রার্থীদের লিখিত পরীক্ষার পর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে ধারণা দেন এবং প্রস্তুতির জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া সবাইকে এই চাকরিতে আর্থিক লেনদেন বা দালালদের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার সতর্কতা দেন।
আগামী ১৮ সেপ্টেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
লিখিত পরীক্ষার কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যরা, যথা অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) মোঃ জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) মোঃ ইকবাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

