Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৮ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়। এর আগে দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে গেলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী হাজারো যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েন। কুলাউড়া,শমসেরনগর,ভানুগাছ, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। বিশেষ করে পর্যটননগরী শ্রীমঙ্গলে বিপাকে পড়েন ভ্রমণকারীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ায় বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান,দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারে শায়েস্তাগঞ্জ থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন সংযুক্ত করার সময় ট্রেনের পেছনের হুক ছিঁড়ে গেলে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। ফলে দীর্ঘ সময় ট্রেনটি লাইনে আটকে থাকে এবং রেল চলাচল স্বাভাবিক করতে বিলম্ব হয়।

রেলওয়ে সূত্র জানায়,দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে এবং জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে অবস্থান করে।

পরবর্তীতে বিকল্প ইঞ্জিন সংযোজন ও কারিগরি ত্রুটি নিরসনের পর সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের ভোগান্তির অবসান ঘটে।

Tags: পাহাড়িকা এক্সপ্রেস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম