নেত্রকোণা প্রতিনিধি:
ময়মনসিংহে ‘বলাকা কমিউটার ট্রেন’ চলন্ত অবস্থায় ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ময়মনসিংহ থেকে নেত্রকোণা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার সময় গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে জানান, ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।
তিনি আরও জানান, “ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোণার জারিয়ামুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনটির গৌরীপুর রেলস্টেশনে কাছে পৌঁছাতেই হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

