Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণ লাকড়ি সংগ্রহে গিয়ে মর্মান্তিক মৃত্যু

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫৪ pm ০৭, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

তৌহিদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে পিষ্ট হয়ে আহমেদ আলী (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মালাকোচা এলাকার বাসিন্দা এবং মৃত কানাই শেখের ছেলে।

ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীবরদী উপজেলার বালিজুরী সদর বিটের ছোট বালিজুরী নামক সংরক্ষিত বনভূমি এলাকায়। বনভূমি থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তিনি হঠাৎ একটি বন্য হাতির সামনে পড়ে যান। এ সময় হাতিটি তাকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ এলাকার পাশের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, হাতির চলাচলের সময় সীমান্ত সড়ক ও আশপাশের এলাকায় বসবাসকারী সবাইকে সতর্কভাবে চলাচলের জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি কোনো ব্যক্তি বা কনটেন্ট ক্রিয়েটরকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে ভিডিও ধারণ না করার অনুরোধ জানানো হয়েছে। কেউ হাতিকে বিরক্ত করলে বন ও বন্যপ্রাণী আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, হাতির আক্রমণে কেউ নিহত হলে বা কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ বনবিভাগের পক্ষ থেকে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে। এদিকে স্থানীয়রা বন্য হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম