Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

Bangla FMbyBangla FM
১১:১৬ am ০৭, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন। সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার নেতৃত্বে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে জনসম্মুখে ও প্রার্থীদের উপস্থিতিতে খদ্যবান্ধব কর্মসূচির জন্য ৬০টি বৈধ আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ২১ জন ডিলার নির্বাচিত করা হয় এবং ওএমএস
কর্মসূচির জন্য ৭টি বৈধ আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত করা হয়। এতে প্রতিটি ইউনিয়নের জন্য নির্ধারিত সংখ্যক ডিলার মনোনীত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়নন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ রাশেদউজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবনীতা নন্দী, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, ৭নং সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু , সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ সাংবাদিক এবং সাধারণ জনগণ।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এই লটারির আয়োজন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো ধরণের প্রভাব বা পক্ষপাত ছাড়াই প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়েছে।

স্থানীয়দের অনেকেই এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগে এসব নিয়োগে অনেক অনিয়ম হতো, কিন্তু এবার ইউএনও স্যার যা করেছেন, তাতে আমরা খুশি। এটা সবার জন্য ন্যায্য একটা পদ্ধতি।

তানভীর তুহিন

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম