Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

Taslima TanishabyTaslima Tanisha
৯:০৭ pm ১৯, নভেম্বর ২০২৫
in রাজনীতি
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী পদে বিএনপি ঘোষিত সম্ভাব্য মনোনয়ন পরিবর্তনের দাবিতে বুধবার, ১৯ নভেম্বর সন্ধ্যায় আখাউড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত করে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই প্রার্থীর পরিবর্তন চেয়ে তার বদলে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে পালিত নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। একই ধরণের কর্মসূচি কসবা উপজেলাতেও হওয়ার কথা রয়েছে।
মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য রাখেন বাহার মিয়া সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘কবির আহমেদ ভূইয়া দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকেছেন। অথচ তার বদলে দেশের বাইরে থাকা একজন বয়োবৃদ্ধকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রæত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম