Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর সদরে চলছে টপ সয়েল নিধনের মহাউৎসব

Nuri JahanbyNuri Jahan
৬:০৬ pm ১০, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টার:

মাটির সবচেয়ে উপরের উর্বর স্তর,যেখানে জৈব পদার্থ,অণুজীব ও পুষ্টি উপাদান সবচেয়ে বেশী থাকে। যা ফসল উৎপাদন ও উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মাটির প্রাণ হিসাবে পরিচিত। সাধারণত ৮-১০ ইঞ্চি গভীর হয় যা গাছপালার মূল্যের জন্য আদর্শ পরিবেশ তৈরী করে। আর সেই টপ সয়েল নিধনের মহাউৎসব চলছে রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে। আর অন্য দিকে ঘুমান্ত অবস্থায় রয়েছেন রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ এমন অভিযোগ করছেন সচেতন কৃষকরা।

গতকাল বুধবার রংপুর সদর উপজেলা পাঁচটি ইউনিয়নের সরেজমিনে গিয়ে দেখাযায়,মমিনপুর ইউনিয়নের মুন্সিরহাট,জানপুর,ডালিয়া,মমিনপুর,চানকুঠির, হরিদেবপুর ইউনিয়নের বাইশের দোলা,মহাদেবপুর,শীবের বাজার,পানবাজার,কামারপাড়া, চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর,কলাবাগান,চাপরার দোলা,অযোদ্ধাপুর, সদ্যপুস্করিন ইউনিয়নের দলবাড়ী,কাঁটাবাড়ী,কেরানীপাড়া,ধাপেরহাট,বোতলা,পালিচড়া সহ খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া,ধনতলা,লালচাঁদপুর,সলেয়াশাহ্ সহ প্রতিটি পাতারেই চলছে টপ সয়েল কাটার বা নিধনের মহাউৎসব।

এই বিষয়ে কৃষক ছাদেকুল,রহিম,লতিব, মিরাজ সহ অনেকই বলে,আমাদের সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন কৃষি নির্ভরশীল। বিশেষ করে সদ্যপুস্করিনী ইউনিয়নের কৃষকদের উৎপাদন করা ফসল বা সবজি দিয়ে রংপুর বিভাগসহ সারাদেশে রপ্তানি করে সফল্য অর্জন করেছে তারা। তারা আরো বলেন, যে ভাবে কৃষি জমির উপরের মাটি কাটা হচ্ছে, তাতে করে উৎপাদন কমবে! এবং এত কৃষিতে এক দুর্ভোগ দেখা দিতে পারে! তারা অভিযোগ করে আরো বলেন, যেভাবে কৃষি জমির মাটি কাটা হচ্ছে তাতে একদিন আসি না কৃষি অফিসার এসে বাধা দিছে না কোন বিএস ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা) এসে বাধা দিছে। এই ব্যাপারে তাদের ঘুম এখন ভাঙ্গে নাই আক্ষেপ করে বলেন কৃষক ছাদেক আলী।

সদর উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষকরা জানান, এই নামে বেনামে দিন দিন ইটভাটার বৃদ্ধি হওয়ায় আর তাদের কাচা মাল এর যোগান দিতেই নিধন করা হচ্ছে কৃষি জমির টপ সয়েল। এতে করে যে জমি মাটি টাকা হচ্ছে তাদের উৎপাদন কমে যাবে অর্ধেক এর বেশী যা আগামী দশ বছরেও ক্ষতিটা পূরণ হবে না। আমার চাই কৃষি অফিস এই বিষয় গুলোর প্রতি নজর দিক। কিন্তু হতাশার বিষয় তাদের তো এই বিষয়ে নিয়ে ঘুমই ভাঙ্গছে না। ব্যবস্থা আর কি গ্রহণ করবে।

রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ এর সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এই বিষয়ে এখন আমি কোন বক্তব্য দিতে পারব না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম