প্রতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে উদযাপিত হয় ‘স্ত্রীকে প্রশংসা করার দিন’। ২০০৬ সালে প্রথমবার এই দিনটি পালিত হওয়ার পর থেকে ধীরে ধীরে বিশ্বের নানা দেশে দিনটি পালন করা হচ্ছে।
এই দিনে দাম্পত্য জীবনে স্ত্রীকে তার অবদান ও সহযোগিতার জন্য প্রশংসা জানানো হয়। বিশেষজ্ঞরা মনে করেন, স্ত্রীকে ছোট ছোট প্রশংসা, ভালোবাসার উপহার বা ঘুরে বেড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করলে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হয়।
উপায় হিসেবে বলা হয়, স্ত্রীকে ফুলের তোড়া বা ছোট উপহার দেওয়া, কোনো রেস্টুরেন্টে ডিনার বা শহরের বাইরে ছোট ভ্রমণ, এবং দৈনন্দিন কাজের মধ্যে সহায়তা করে তার প্রশংসা প্রকাশ করা যেতে পারে। এর মাধ্যমে স্ত্রী বুঝবেন, তিনি দাম্পত্য জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
এ দিনে ছোট ছোট অভিনব উদ্যোগই সম্পর্কের মাধুর্য বাড়াতে সাহায্য করে।

