Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Taslima TanishabyTaslima Tanisha
১:৪৬ pm ১২, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, সারাদেশ
A A
0

দেশজুড়ে ভ্যাপসা গরম কিছুটা কমেছে টানা বৃষ্টির কারণে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, ফলে তাপমাত্রা কিছুটা নেমে গিয়ে স্বস্তি মিলেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টি ঝরতে পারে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে আছে। ফলে শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তখন দেশের অনেক জায়গায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিন-রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে পূর্বাভাসে বলা হয়েছে, ৫ দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে আসবে।

গত ২৪ ঘণ্টায় খুলনায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর ও নওগাঁর বাদলগাছীতে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Tags: আবহাওয়াসারাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম