Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় তিন করাতকল মালিককে জরিমানা

Tanazzina TaniabyTanazzina Tania
৪:২১ pm ১৬, সেপ্টেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি করাতকল মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় বন বিভাগকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযানে অবৈধভাবে করাত কল চালানোর অপরাধে ৩টি স’মিল মালিক প্রত্যেককে ৮ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় কয়েকটি করাত কল মালিককে সতর্ক করেও দেয়া হয়। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক দৈনিক বাংলা এফএম কে জানান,করাতকল চালাতে হলে একটি বিধিমালা মেনে চালাতে হয়। কিন্তু বিধিমালা অনুযায়ী অনেক করাতকল তারা পরিচালনা করছে না। আবার অনেকে বিভিন্ন হাট-বাজার এসব কল বসিয়ে পরিবেশ দূষণ করছে। এসব করাতকল মালিকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে আমরা ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।

তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।’এ বিষয়ে বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন , করাতকল চালাতে হলে কিছু নিয়ম এবং শর্তসাপেক্ষেই মিল চালাতে হবে। প্রতিটি মিলের তালিকা এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। সেখানে প্রতিদিনের কাঠের হিসেব রাখতে হবে। এমন জায়গায় মিল বসানো যাবে না যেখানে পরিবেশ দূষণ হয় বলেও জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম