Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাতে নয়, এবারের ভোট দিনে হবে: ধর্ম উপদেষ্টা

Nuri JahanbyNuri Jahan
৩:৩৪ pm ০১, অক্টোবর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট প্রদান হবে দিনের বেলায়, রাতের বেলায় নয়।তিনি উল্লেখ করেন, “নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় চলে যাব। আপনাদের সহযোগিতা প্রয়োজন। সুযোগ সব সময় আসে না — একবার সুযোগ আসতে ৫৪ বছর লেগে যায়। আবার কবে সুযোগ আসবে জানি না। তাই সুযোগকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।”

এ কথা তিনি বলেন রাজধানীর বকশিবাজারে বুধবার সকালে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।

ড. খালিদ হোসেন আরও বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”

তিনি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষায় কোরান-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে। মনে রাখতে হবে মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে — কোরান, হাদিস ও ফিকাহ।”

ড. খালিদ হোসেন বলেন, “দেশে আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখতে হবে। আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। অনেক যোগ্য ব্যক্তি এখানে তৈরি হয়েছেন। আরবি ও ইংরেজি জানলে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।”

তিনি রাষ্ট্র ও সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকার প্রশংসা করে বলেন, “এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।” এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধের আহ্বান জানান তিনি। ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “আমাদের আল্লাহ এক, কোরান এক, কিবলা এক — এই মিল আমাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে।”

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, “মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বড় ঘাটতি রয়েছে। মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। রাজনীতির দুষ্ট চক্রে শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে যাচ্ছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বোর্ডে বড় ধরনের পরিবর্তন এনেছে।”

তিনি বলেন, “সাংবাদিকতা, শিক্ষা ও দেশ পরিচালনায় ঢাকা আলিয়া মাদ্রাসার অবদান রয়েছে। পূর্বে মাদ্রাসায় জঙ্গি নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে।”

শিক্ষা উপদেষ্টা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি জানান, ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ও জমি দ্রুত প্রক্রিয়ায় সমাধান, শিক্ষক সংকট, একাডেমিক ভবন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম