Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৫৫ pm ১৭, নভেম্বর ২০২৫
in অপরাধ, সারাদেশ
A A
0
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইকরা ইসলামিক মডেল একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আদিল (৮)–কে শ্রেণিকক্ষে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পর আজ (১৭ নভেম্বর) আহত শিক্ষার্থীকে দেখতে যান শিক্ষকরা।
পরিবারের দাবি, ক্লাস চলাকালে এক শিক্ষার্থী জোরে হেসে উঠলে আদিলও হাসে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক বাইজিদুর রহমান প্রথমে লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এরপর আদিলের মাথা ধরে ছেলেদের টেবিল থেকে মেয়েদের টেবিলের ওপর আছড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিশুটির মাথা ও কানে গুরুতর আঘাত লাগে।
বিকেলে আদিলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরা পরীক্ষার পর জানান, আদিলের দুই কানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং ডান কানের পর্দা ছিঁড়ে গেছে।
শিশুটির মা লিমা আক্তার বলেন,
“দুপুরে বাড়িতে খাবার খেতে গিয়ে বিষয়টি জানতে পারি। পরে বুঝতে পারি শিক্ষক তাকে মারধর করেছে। বরিশালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন তার কানের অবস্থা গুরুতর।”
স্কুলটির সার্বিক পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তারা জানান, এ প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নতুন কিছু নয়—বেত্রাঘাত না করলেও শিক্ষকরা প্রায়ই হাতে মারধর করেন। এছাড়া ভবনের কক্ষগুলো স্যাঁতস্যাঁতে, গ্যাস সিলিন্ডার ও রান্নার সরঞ্জাম শ্রেণিকক্ষেই রাখা, নেই অগ্নি নির্বাপক যন্ত্র। টয়লেটের দুর্গন্ধ ছড়িয়ে শ্রেণিকক্ষের পরিবেশ দূষিত হয়। ভবনের পাশে থাকা একটি ডেন্টাল ক্লিনিক থেকে বর্জ্য বাতাসে মিশে শিক্ষার্থীদের জন্য আরও ঝুঁকি তৈরি করছে। সংকীর্ণ সিঁড়ির কারণে জরুরি পরিস্থিতিতে নিরাপদে বের হওয়াও কঠিন।
অভিযুক্ত শিক্ষক বাইজিদুর রহমান বলেন,
“মেডিকেল রিপোর্ট তো মিথ্যা নয়। তবে আমি তাকে এতটা মারিনি। হয়তো শারীরিক দুর্বলতার কারণে এমন হতে পারে।”
ইকরা ইসলামিক মডেল একাডেমির পরিচালক মুশফিকুর রহমান বলেন,
“ঘটনা যেভাবেই হোক ঘটেছে। বিদ্যালয়ের সুনাম রক্ষায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন,
“বাণিজ্যিক বা আবাসিক ভবনে স্কুল পরিচালনা বেআইনি। দ্রুত তদন্ত করে শিশুদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম