নেত্রকোণা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরে পক্ষে ভোট চেয়ে প্রচার প্রচারণায় নেমেছে মদন উপজেলার তৃতীয় লিঙ্গের সংগঠন “স্বপ্নের ছোয়া সমাজ কল্যাণ সংস্থা”।
বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি মেহেদী হাসান স্বর্ণার নেতৃত্বে পৌর শহরের ছৈয়দ আহম্মদ বসী (রঃ) মাজার এলাকা থেকে তৃতীয় লিঙ্গের কর্মীদে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবরের নিজ বাড়িতে সমেবেত হয়।
এ সময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান স্বর্ণ বলেন, লুৎফুজ্জামান বাবর একজন নির্যাতিত নেতা। তিনি ১৭ বছর জেলে ছিলেন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করে মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরীর উন্নয়ন সহ দেশ নেতা তারেক জিয়ার হাত কে শক্তিশালী করি। তিনি আরও বলেন,আবারও আমরা লুৎফুজ্জামান বাবর কে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠণের নেতা ,প্রিয়াংকা, সেজ্যুতি তালুকদার সোনালী, মোঃ শরীফ মিয়া,রাসেল মিয়া,মোঃ সাখাওয়াত মিনা, তুলসি আক্তার সহ সকল সদস্যগণ।

