Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই — উপদেষ্টা আসিফ নজরুল

Taslima TanishabyTaslima Tanisha
১১:৫১ am ০৯, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে না এবং এটি অবশ্যই অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টির সব ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সরকারের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলো নির্বাচনের উপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, যা জনমনে কিছু শঙ্কা তৈরি করতে পারে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনে নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়েছে। প্রায় ৫ কোটি মানুষ আগে কখনো ভোট দিতে পারেননি। তবে সাধারণ জনগণ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

জামিন সংক্রান্ত প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, জামিন মূলত বিচারকের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হলেও পুলিশের রিপোর্ট এবং ভিডিও বা কণ্ঠ প্রমাণের ওপরও তা নির্ভর করে। যারা একই ধরনের অপরাধ পুনরায় করতে পারে বা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করতে পারে, তাদের বেশি জামিন দেওয়া হলে সমস্যা হতে পারে।

তিনি আরও জানান, আদালতে মামলার চাপ কমানোর জন্য একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারক দিয়ে আদালত পরিচালনা করা হচ্ছে। আদালত সংস্কারে নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল জনগণ পাবেই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম