Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৪২ am ০৯, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া:

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু’র পৃষ্ঠপোষকতায় রংপুরের মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ৬ জানুয়ারি থেকে তিনদিন ব্যাপী মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র থের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হার্টিকালচার সেন্টার এর উপপরিচালক কৃষিবিদ মো: আবু সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ থেকে ধর্মানন্দ ভিক্ষু। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। ভার্চুয়ালি আরো যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে বাবৌযুপ জাতীয় কমিটির চলতি দায়িত্বরত চেয়ারম্যান অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া, ঢাকা থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট এর পরিচালক এ্যানি চৌধুরী ও সিলেট থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া।

তিন দিনব্যাপী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মো: সফিউল ইসলাম (সমন্বয়) উদোক্তা, মিলেনিয়ালস মাশরুম। মো: মেহেদী হাছান উদোক্তা,টেস্টি মাশরুম রংপুর। মো: আব্দুল মালেক উদোক্তা, ভার্মিকম্পোস্ট। অনুষ্ঠান সফল ভাবে বাস্তবায়নের দ্বায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-রংপুর অঞ্চল’র সকল সদস্যবৃন্দ।

সমাপনী দিনে প্রশিক্ষণ প্রাপ্তদের মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ ও সার্টিফিকেট প্রদান সহ কিছু অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হবে।

তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বক্তারা বলেন,
ব্যক্তি জীবনে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রশিক্ষণ একটি অত্যন্ত শক্তিশালী মোক্ষম অস্ত্র যা মানবসম্পদ উন্নয়নে বিশেষ এবং কার্যকর ভূমিকা পালন করে। ছোট বড় সব প্রতিষ্ঠানেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। প্রাতিষ্ঠানিক বা পেশাগত শিক্ষার পাশাপাশি সুষ্ঠু প্রশিক্ষণ ব্যবস্থা ব্যক্তিকে বিচক্ষণ ও দক্ষরূপে গড়ে তোলে এবং ভালো কারিগর তৈরিতে যথেষ্ট সহায়ক প্রমাণিত হতে পারে। প্রশিক্ষণ যেকোনো বিষয়ে ও ক্ষেত্রে হতে পারে।

বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে পেশাগত দক্ষতা, কারিগরি দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। আজকে তিন দিনব্যাপী আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণ আপনাদের নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য কাজে লাগাতে হবে। তবেই প্রশিক্ষণ নেওয়ার সার্থকতা খুজে পাবেন। আপনারা উক্ত প্রশিক্ষণ কাজে লাগালে আমাদের কষ্ট স্বার্থক হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম