Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে নিবন্ধিত পোস্টাল ভোটার ১৬৩১৯ জন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৯ pm ৩১, জানুয়ারী ২০২৬
in জাতীয়
A A
0

জামালপুর জেলা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি আসনে মোট নিবন্ধিত পোস্টাল ১৬ হাজার ৩১৯টি। এর অনুমোদন পেয়েছে ১৬ হাজার ২৫৫ ভোট। প্রার্থীরা প্রতীক পাওয়ার পরেই প্রবাসীরা ভোট প্রদান শুরু করে।

জানা যায়, বিশে^র বিভিন্ন রাষ্ট্রে জামালপুর জেলার দেড় লক্ষাধিক লোক নানা কর্মে নিয়োজিত রয়েছে। জামালপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। কিন্তু পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেন ১৬ হাজার ৩১৯ জন ভোটার। এর মধ্যে অনুমোদন পান ১৬ হাজার ২৫৫ জন ভোটার। জটিল প্রক্রিয়ার কারণে জামালপুরের ১ লাখ ৩৪ হাজার ভোটার নিবন্ধন প্রক্রিয়া করতে পারেননি। ফলে অনিবন্ধিত ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেনা।

নিবন্ধিত পোস্টাল ভোটারের মধ্যে জামালপুর-১ আসনে ২ হাজার ৮২০ জন, জামালপুর-২ আসনে ২ হাজার ২৭ জন, জামালপুর-৩ আসনে ৪ হাজার ৮১৬ জন, জামালপুর-৪ আসনে ২ হাজার ৪৫৫ জন এবং জামালপুর-৫ আসনে ৪ হাজার ১৭৯ জন।  নিবন্ধিত ভোটের সংখ্যায় জামালপুর-৩ আসন এগিয়ে রয়েছে। এ আসনে ৪ হাজার ৮১৬ জন। সব চেয়ে কম নিবন্ধন হয়েছে জামালপুর-২ আসনে। এ আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা ২হাজার ৮২০ জন।

এব্যাপারে সৌদি প্রবাসী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিবন্ধন প্রক্রিয়া সহজ হলে ভোটের সংখ্যা অনেক বৃদ্ধি পেতো। জটিল প্রক্রিয়া হওয়ার কারণে পোস্টাল ভোটের নিবন্ধন কম হয়েছে। তিনি নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম