Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রকৃতিতে ফিরছে বিলুপ্তপ্রায় দৈত্যকচ্ছপ ‘বাটাগুর বাসকা’

Taslima TanishabyTaslima Tanisha
৭:৫৪ pm ০৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বাংলাদেশ, সারাদেশ
A A
0

সুন্দরবনের নদী ও খালের একসময় বিলুপ্তপ্রায় দৈত্যাকৃতির কচ্ছপ বাটাগুর বাসকা আবার প্রকৃতিতে ফিরছে। প্রজাতিটি একসময় ২৫–২৭ কেজি ওজনের বিশাল আকৃতির ছিল এবং স্থানীয়ভাবে ‘নদীর কাইট্টা কচ্ছপ’ নামেও ডাকা হতো। নির্বিচারে শিকার, নদী দখল, মাছ ধরার জাল ও দূষণের কারণে প্রজাতিটি বিলুপ্তির শীর্ষে চলে যায়।

২০০৮ সালে নোয়াখালী ও বরিশালের জলাশয়ে আটটি বাটাগুর বাসকা পাওয়া যায়। বন বিভাগ এগুলোকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে প্রজননের উদ্দেশ্যে নিয়ে যায়। ২০১৪ সালের মধ্যে ৯৪টি ছানা জন্ম নিলে প্রজনন কার্যক্রম আরও সম্প্রসারিত করা হয়। পরে কচ্ছপ ও ছানাগুলো সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, এখন পর্যন্ত ৫১৯টি ডিম থেকে ৪৩৩টি বাচ্চা ফুটেছে এবং বর্তমানে কেন্দ্রে ৪৫৭টি কচ্ছপ রয়েছে। ২০২৫ সালে তিনটি কচ্ছপ ৮২টি ডিম দিয়েছে, যেখান থেকে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। বিশেষ ইনকিউভেশনের মাধ্যমে ডিমগুলো ফোটানো হয় এবং বাচ্চাগুলোকে ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশের জন্য প্রস্তুত করা হয়।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “বাটাগুর বাসকার পুনর্জীবন বাংলাদেশের সংরক্ষণ ইতিহাসে যুগান্তকারী ঘটনা। সঠিক পরিকল্পনা ও বিজ্ঞানভিত্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া প্রজাতিকেও ফিরিয়ে আনা সম্ভব।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম