ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সোমবার তৃতীয় দিনের সংলাপ শুরু করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে প্রথম ধাপের ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হয়। সংলাপটি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা।
সংলাপে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ।
ইসি থেকে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

