Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

Tanazzina TaniabyTanazzina Tania
১:৫০ pm ০৩, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

ড. ইউনূস জোর দিয়ে বলেন, একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনটি দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এবং জাতি এই অর্জন নিয়ে গর্বিত হতে পারবে।

কোর্সের অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর অধ্যবসায়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যে জ্ঞান অর্জন করেছেন, তা দেশের জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডিফেন্স কলেজকে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক শিক্ষায় উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫-এ ৪৯ জন সেনা কর্মকর্তা, ১৮ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং ২৯ জন বিদেশি সদস্যসহ মোট ৯৬ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সফলভাবে সম্পন্ন করেছেন ৫৬ জন বাংলাদেশি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা।

Tags: জাতীয় সংসদ নির্বাচনড. মুহাম্মদ ইউনূসনির্বাচন কমিশনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম