Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

 বজ্রসহ মুষলধারে বৃষ্টিতে ভাসছে রাজধানী

Taslima TanishabyTaslima Tanisha
১০:৩২ am ২২, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News
A A
0

রাজধানী ঢাকা আজ সকাল থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টিতে ভাসছে। মধ্যরাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে, যার ফলে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে শহরের সড়কে চলাচল করা মানুষের জন্য ভোগান্তি বেড়ে যায়, বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, মালিবাগ, রাজারবাগ, গুলশানসহ বেশ কিছু এলাকায় পানি জমে যায়, যা যানবাহনের গতি স্লো করে দেয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি করে।

অফিসের সময় বৃষ্টি পড়ায় অনেকেই বাসা থেকে বের হতে পারেনি, ফলে তাদের কাজের জায়গায় পৌঁছাতে দেরি হয়েছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আজ সন্ধ্যার আগে সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা আরও বৃষ্টি বাড়াতে পারে।

এদিকে, দীর্ঘ সময় ধরে গরমের পর এই বৃষ্টি নগরবাসীকে কিছুটা স্বস্তি দিলেও দুর্বল ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত স্কুলপড়ুয়া এবং বয়স্কদের চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম