Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠিকাদারদের ক্ষোভে চরমে ঠাকুরগাঁও এলজিইডি, পালালেন নির্বাহী প্রকৌশলী

Nuri JahanbyNuri Jahan
৬:২৭ pm ২০, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের তোপের মুখে অফিস ছেড়ে পালানেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, প্রায় ৪০০ ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারে অংশ নিতে সোমবার অফিসে উপস্থিত হন। এসব টেন্ডারের ওপেনিং ডেট ছিল ওইদিনই। নিয়ম অনুযায়ী ঠিকাদাররা প্রায় ৬৯ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন।

তবে হঠাৎ নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানিয়ে দেন, টেন্ডারগুলো বাতিল করা হয়েছে এবং ঢাকায় কাগজপত্র পাঠানো হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বা আগে থেকে কেন কোনো নোটিশ দেওয়া হয়নি—এসব বিষয়ে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা।

অঘোষিতভাবে টেন্ডার বাতিলের এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা। তারা জানান, “কোনো পূর্বঘোষণা বা কারণ না জানিয়ে হঠাৎ টেন্ডার বাতিল করা হয়েছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।”

এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস অফিস ছেড়ে চলে যান বলে জানা গেছে। দীর্ঘ সময় তার কক্ষে অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনায় ক্ষুব্ধ ঠিকাদাররা নোটিশ ছাড়াই টেন্ডার বাতিলের প্রতিবাদে কঠোর আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম