Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভেনেজুয়েলায় ফের উত্তেজনা

Tanazzina TaniabyTanazzina Tania
১১:২১ am ০৬, জানুয়ারী ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

শনিবারের মার্কিন বিশেষ অভিযানের রেশ কাটতে না কাটতেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে প্রেসিডেন্ট প্রাসাদ ‘মিরাফ্লোরেস’-এর ওপর রহস্যময় ড্রোনের উপস্থিতি এবং নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৩ জানুয়ারি) এক আকস্মিক অভিযানে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলার পরিস্থিতি থমথমে। এরই মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেলসি রদ্রিগেজ। তাঁর শপথ গ্রহণের মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটল।

সরকারি সূত্র এবং স্থানীয় বাসিন্দাদের মতে, সোমবার রাত ৮টার দিকে (জিএমটি রাত ১২টা) প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত কিছু ড্রোন উড়তে দেখা যায়। এগুলোকে লক্ষ্য করেই প্রাসাদের রক্ষীরা পাল্টা গুলি ছোড়েন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক মিনিট ধরে টানা গুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা আকাশে কোনো উড়োজাহাজ না দেখলেও দুটি ‘রহস্যময় লাল আলো’ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ট্রেসার বুলেটের মতো আলোর ঝলকানি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্রুত প্রাসাদের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। মাদুরোর অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়া দেলসি রদ্রিগেজের প্রশাসনের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট প্রাসাদের মতো সুরক্ষিত এলাকায় ড্রোনের অনুপ্রবেশ ভেনেজুয়েলার বর্তমান নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর দশাকেই ফুটিয়ে তুলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম