আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকা আরও দীর্ঘ হলো। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ দল পেয়েছেন নর্দান ওয়ারিয়র্সের হয়ে। রোববার ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, ড্রাফটের আগেই নতুন দল রয়্যাল চ্যাম্পস ‘গ্লোবাল লিজেন্ড’ ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল। এরপর ১৮ অক্টোবরের ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে সাইফ হাসানকে দলে নেয় অ্যাসপিন স্ট্যালিয়ন্স।
ড্রাফটে ‘সি’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানা (ভিস্তা রাইডার্স) দল পেয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় এবার খেলতে পারছেন না।
৮ দলের অংশগ্রহণে টি-টেন লিগ আগামী ১৮ নভেম্বর শুরু হবে এবং ৩০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

