Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৩১ am ২০, নভেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৬৫ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান।

গত বছরের মতো এবারও তার জন্মদিনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব করবে না বিএনপি। গত মঙ্গলবার দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারাদেশের সকল ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়—কেক কাটা, পোস্টার বা ব্যানার টানানো, আলোচনা সভা কিংবা উৎসবমূলক কোনো কর্মসূচি পালন করা যাবে না।

২০০৮ সালের সেপ্টেম্বর জরুরি অবস্থার সময় কারামুক্ত হওয়ার পর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবরণের পর থেকেই যুক্তরাজ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের কার্যক্রম পরিচালনা করছেন। ভার্চুয়ালি অংশ নিচ্ছেন দলীয় বিভিন্ন কর্মসূচিতে এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন।

ওয়ান-ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়। বিএনপির দাবি, এসব ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পরে আইনি প্রক্রিয়ায় পাঁচ দণ্ডসহ সব মামলাই থেকে তিনি মুক্ত হন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি নেতাকর্মীরা এখন তার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণার পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Tags: তারেক রহমানতারেক রহমানের ৬১তম জন্মদিন আজবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম