Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নভেম্বরের শেষের দিকে দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন

Taslima TanishabyTaslima Tanisha
৬:০৮ pm ১২, নভেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষের দিকে দেশে ফিরে আসতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, “আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন। নাহলে সম্ভবত দুয়েকদিনের কিছু স্থগিত সময় হতে পারে, আশা করছি।”

তারেক রহমান ২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ত্যাগ করেছিলেন এবং এরপর থেকে লন্ডনে বসবাস করছেন। যদিও জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেকের মামলা জটিলতা শেষ হয়েছে, তবু তিনি এখনও দেশে ফেরেননি।

গত কয়েক মাস ধরেই বিএনপির নেতারা জানান, শিগগিরই তারেক দেশে আসবেন। যদিও সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও জানানো হয়নি।

৬ অক্টোবরের একটি সাক্ষাৎকারে তারেক বলেন, “খুব দ্রুতই দেশে ফিরব ইনশাআল্লাহ। নির্বাচনের সময় জনগণের সঙ্গে থাকার আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ থাকবে।”

তিনি দীর্ঘদিন দল ও নির্বাচন পরিচালনায় নিবিড়ভাবে যুক্ত থাকলেও সরাসরি ভোটের মাঠে কখনো প্রার্থী হননি। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে বগুড়া-৭ এবং ১৯৯৬ সাল থেকে বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নিয়েছেন এবং কোনোবারই হেরে যাননি। এবার তারেক রহমান মায়ের সেই পুরনো আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Tags: দেশে ফিরে আসবেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসালাহউদ্দিন আহমদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম