Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩২ pm ২১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:

পুণ্যভূমি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনি প্রচারণা শুরু করতে আজ বুধবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট আসছেন। সন্ধ্যার পর তিনি সিলেটে পৌঁছাবেন।দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জনসভায় যোগ দেয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।

সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। বিশাল মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভার শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠন নিবিড়ভাবে কাজ করছে। তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

Tags: তারেক রহমানবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম